পাঁচ কলেজে পরীক্ষার্থী ৯ জন, পাস করেনি কেউ

পাঁচ কলেজে পরীক্ষার্থী ৯ জন, পাস করেনি কেউ

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

নগরের চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, যে পাঁচটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin