পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের আদেশ আপাতত বহাল

পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের আদেশ আপাতত বহাল

রাজধানীর সার্ক ফোয়ারা মোড় সংলগ্ন ‘পান্থকুঞ্জ পার্ক’ ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনও ধরনের নির্মাণকাজে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত। তবে এ বিষয়ে আগামী সপ্তাহে পুনরায় শুনানি হবে। ফলে পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের আদেশ আপাতত বহাল থাকছে বলে জানিয়েছেন আইনদীবীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষের শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও অংশ সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব‍্যারিস্টার জ‍্যোতির্ময় বড়ুয়া।

এর আগে রাজধানীর সোনারগাঁও সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে নিষেধাজ্ঞা চেয়ে পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জন হাইকোর্টে রিট দায়ের করেন।

পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে রুল সহ আদেশ দিলেন হাইকোর্ট।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin