পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অপরিবর্তনীয়: উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অপরিবর্তনীয়: উত্তর কোরিয়া

জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন জানিয়েছে, তার দেশের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অবস্থান অপরিবর্তনীয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ‘অপ্রাসঙ্গিক’ পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে নাকচ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভিয়েনায় জাতিসংঘ দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অবস্থান, যা রাষ্ট্রের সর্বোচ্চ ও মৌলিক আইনে স্থায়ীভাবে নির্ধারিত হয়েছে, এখন অপরিবর্তনীয় হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণের চাপকে ‘উসকানিমূলক কার্যকলাপ’ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করে পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্রকে ‘মার্কিন পারমাণবিক হুমকি থেকে দেশকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প’ হিসেবে যুক্তি দেখিয়েছে।

ডিপিআরকে হলো উত্তর কোরিয়ার সরকারি নাম, গণপ্রজাতন্ত্রী কোরিয়া’র সংক্ষিপ্ত রূপ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin