পাশাপাশি বাড়ির দুই শিশু মারা গেল পানিতে ডুবে

পাশাপাশি বাড়ির দুই শিশু মারা গেল পানিতে ডুবে

সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটে।

এই দুই শিশু হলো রফিকুল ইসলামের ছেলে ইয়ামিন মিয়া (৩) ও মোহাম্মদ আলীর মেয়ে মীম আক্তার (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ামিন ও মীম আক্তার প্রতিবেশী। পাশাপাশি বাড়ি হওয়ায় ওই দুই শিশু প্রায়ই খেলা করত। গতকাল সন্ধ্যার দিকে দুই শিশু মিলে খেলা করছিল। তবে সন্ধ্যার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে খালের পানিতে নেমে সন্ধান চালালে ওই দুই শিশুকে পাওয়া যায়। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin