পাসপোর্টে ফের ইসরায়েলকে বাদ দিতে হবে: আসাদুজ্জামান রিপন

পাসপোর্টে ফের ইসরায়েলকে বাদ দিতে হবে: আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, পাসপোর্টে ফের ইসরায়েলকে বাদ দিতে হবে। ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে  ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফটো সাংবাদিক শহিদুল আলমসহ সব মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ ও অসহায় মানুষদের সাহায্য করতে গিয়ে মানবাধিকার কর্মীদের ওপর যে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এর আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছে, যার বিরুদ্ধে সারা পৃথিবী আন্দোলন করছে। কিন্তু ৯০ শতাংশ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে ইসরায়েলবিরোধী তেমন কোনো আন্দোলন হচ্ছে না—এটা দুঃখজনক।

অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমরা এখনো নির্বাচনে অনিশ্চয়তা দেখছি। আমরা চাই এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে, যেন তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে। জনগণকে একটি চমৎকার নির্বাচন উপহার দিতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন।  

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি, এনডিপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন সোহেল, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির ও জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন।

ডিএইচবি/জেএইচ

 

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin