পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন

পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগে আবেদন চলছে। এ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছিল। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল ৭-৯-২০২৫ তারিখ বিকেল ৫ টা। পরে সেটি বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক পদে আবেদন করা যাবে তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের পরীক্ষা একই তারিখে হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীদের একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে। গত ৪-৮-২০২৫ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

পদের নাম ও পদসংখ্যা—

১. উপসহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

২. সহকারী লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৩. বৈজ্ঞানিক সহকারী

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. জুনিয়র মাঠ সহকারী

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৬. উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৭. অডিটর:

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৮. স্টোর কিপার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

১০ গুদামরক্ষক

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ১১

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়সসীমা

এ বছরের ৭ সেপ্টেম্বরে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় —

* আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আবেদন ফি—

আবেদনের পর যেকোনো টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ (দুই শত তেইশ, ভ্যাট ২৩) টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ (ভ্যাটসহ) টাকা, ৩ থেকে ১৪ নম্বর পদের জন্য ১১২ (ভাটসহ একশ বারো) টাকা, ১৫ নম্বর পদের জন্য ৫৬ (ভ্যাটসহ) টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ (পঞ্চাশ) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য—

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এবং পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে জানানো হবে।

* আবেদনের বিস্তারিত দেখুন এখানে।

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin