পাটগ্রাম সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে গরু নিয়ে গেছে বিএসএফ

পাটগ্রাম সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে গরু নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশ করে দুই বাংলাদেশিকে মারধর করে দুটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার ধবলসতী রহমতপুর বাঁশবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ধবলসতী রহমতপুর বাঁশবাড়ি সীমান্তের ৮৩০ নম্বর মেইন পিলারের এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও জয়নাল হোসেন (২৫) বাঁশ কাটছিলেন। এসময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাদের ঘিরে ধরে এবং বেদম মারধর করে। পরে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করার চেষ্টা করলে তারা বন্দুক উঁচিয়ে এলাকা ছেড়ে চলে যায়। তবে যাওয়ার সময় তারা ওই এলাকার কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু ধরে নিয়ে যায়।

ওই গ্রামের বাসিন্দা সেলিম রেজা জানান, জিরো লাইনের কাছে গরু চরানোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ দুটি গরু নিয়ে গেছে। গরু দুটি ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin