পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করেছে সরকার।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জিসিজি/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin