পীরগঞ্জে ঘরে পড়েছিল নারীর গলাকাটা লাশ  

পীরগঞ্জে ঘরে পড়েছিল নারীর গলাকাটা লাশ  

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর ঘেগারতল এলাকা থেকে আকলিমা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আকলিমা বেগম ওই এলাকার হাকিম মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত অবস্থায় আকলিমা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin