পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে বাংলাদেশ 

পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে বাংলাদেশ 

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। সেখানে লাল জার্সিধারিদের-ই আধিক্য। প্রতিকূল পরিবেশে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথমার্ধে ভালো করতে পারেনি। উল্টো পেনাল্টি থেকে গোল হজম করে ১-০ তে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে হাভিয়ের কাবরেরা। 

মঙ্গলবার শুরু থেকে ভালোই চাপ সামলে লড়াই করতে থাকে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজান কাবরেরা। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।

রক্ষণ সামলে বাংলাদেশ বারকয়েক প্রতিপক্ষের সীমানায় গিয়েও সুবিধা করতে পারেনি। ৫-৪-১ ছকে কিংবা তা ভেঙে মিডফিল্ড কিংবা আক্রমণে রাকিবের সঙ্গে  মোরসালিন যোগ হয়েও কাজের কাজ কিছু হয়নি। বরং হংকং দেখে শুনে খেলে আক্রমণ করেছে। 

৪৪ মিনিটে বিপদ বাড়তে পারতো। মিতুলের গ্লাভস গলে বল পেরিয়ে যাওয়ার পর এক ডিফেন্ডার দ্রুত সেটা ক্লিয়ার করেন। বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমের পথে হেঁটেছে। 

বাংলাদেশ একাদশমিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin