‘পিআর এর নামে একটি গোষ্ঠী আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়’ 

‘পিআর এর নামে একটি গোষ্ঠী আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়’ 

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, পিআর এর ধোঁয়া তুলে একটি গোষ্ঠী আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। সবাইকে বুঝাতে হবে- কেউ যাতে তাদের ফাঁদে পা না দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৫-৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির গণজোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তাতে কিছুই হবে না। দেশের মানুষ বিএনপি ছাড়া আর কিছু বুঝে না, এটা ভোটে প্রমাণ হবে।  

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মাস্টার সফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন।

ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক একরাম এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, আবদুল হোসেন আবু, আহম্মদ সাফা, বেলাল সওদাগর, মো. এনাম, আবদুল মোনাফ, হানজালা, ইলিয়াস চৌধুরী, মাস্টার বসর, আবদুল হালিম সিকদার, মো. ইউসুফ, জাহাঙ্গীর, মোজাহারুল ইকবাল লাভলু, রকিব ভুয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সায়মন, বেলাল, জসিম, নাজিম, ইয়াকুব, শাকিল, সাকিব, গিয়াস ইমাম, এরশাদ, জুনায়েদ প্রমুখ।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin