‘পিআর নিয়ে গণভোটের নাটক শুরু করেছে একটি গোষ্ঠী’

‘পিআর নিয়ে গণভোটের নাটক শুরু করেছে একটি গোষ্ঠী’

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, পিআর এর ধোঁয়া তুলে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দলটি চায়- দেশে কোন নির্বাচন না হোক, তারা ক্ষমতার মধু খেতে থাকুক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পয়ার তালুকদার বাড়িতে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ তাদের আর সে মধু খেতে দেবে না।

ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, নাছির উদ্দিন, সফিউল আলম, নূরুল ইসলাম মেম্বার, জামাল খান, আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, নূরুল আলম, মাস্টার হাবিবুল্লাহ।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন মোশরাফুল আনোয়ার মশু, গাজী আমান, শহীদ, রশিদ চৌধুরী, বেলাল, আমান উল্লাহ, ওমর ফারুক মানিক, মোজাহারুল ইকবাল লাভলু, আরাফাত তুষার, রাশেদুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর, মো. আলি, সওকত, হাসেম, আরমান, জহির, হৃদয়, আসিফ, হাসান, রাশেদ প্রমুখ।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin