পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই: বার কাউন্সিল চেয়ারম্যান

পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই: বার কাউন্সিল চেয়ারম্যান

দেশের আইনি কাঠামো ও সংবিধান অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলো মিলনায়তনে এক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। ক্ষমতায় গেলে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে দেশ গঠন ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে দলটি। এ সময় জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মসূচি প্রচারের জন্য পিআর নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী আরও বলেন, বিগত ১৫ বছরে দেশের ভোটের অধিকার ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগের তৈরি আইনেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin