পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিভাগীয় শহরগুলোয় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা।

বিক্ষোভ সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

রংপুরে প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা পিআর পদ্ধতি চায় না, তারাই কালো টাকার বাণিজ্য করে। এর ফলে রাজনীতি থেকে সৎ ব্যক্তিরা হারিয়ে গেছে।

প্রসঙ্গত, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির আওতায় আগামী ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin