পিআরসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

পিআরসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। কর্মসূচি থেকে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ ফটক, জাতীয় প্রেসক্লাব ক্লাব এবং বিজয়নগর পানির ট্যাংক এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। এরপর বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও বিক্ষোভকারী অন্য দলগুলোর মধ্যে রয়েছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

jwARI.fetch( $( "#ari-image-jw68cc116a80e20" ) );

বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। এতে অংশগ্রহণ করেন মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদের আইনি স্বীকৃতি দিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে বা নোট অব ডিসেন্ট দিয়েছে, সবগুলো বিষয় এক করে একটি সংবিধান আদেশ জারি করতে হবে। নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। অন্যথায় দেশ একটি মহাদুর্যোগের দিকে যেতে পারে। বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে।’

তিনি অভিযোগ করেন, ‘এ নিয়ে একটি দল প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি ও সংবিধান সংস্কার পরের সরকার করবে, নির্বাচনী তফশিলে তারাই বিষয়টি যুক্ত করবে। এটা হচ্ছে গণআকাঙ্ক্ষার সঙ্গে বিরোধিতা।’ তিনি গণহত্যা ও ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবি করেন।

jwARI.fetch( $( "#ari-image-jw68cc116a80e71" ) );

মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান,  ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশ করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। একাধিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি যদি জনতার ওপর আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের সমস্যা কী? তারা ৯০% ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশে পরিচালনা করুক। আমাদের তো সমস্যা নেই।’

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে আবারও বায়তুল মোকাররমের গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

jwARI.fetch( $( "#ari-image-jw68cc116a80eb1" ) );

এতে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, মুফতি রেজাউল করীম আবরার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা খলিলুর রহমানসহ কেন্দ্র ও মহানগর নেতারা।

এছাড়াও বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস,খেলাফত মজলিস, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনের সড়কে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, পতিত  সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ কর্মসূচি পালন করে দলগুলো।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin