বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ‘সহকারী পরিচালক’ (নবম গ্রেড) পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিএসসি এ ফল প্রকাশ করেছে। এত সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ২৯৯ জন।
এ–সংক্রান্ত পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার (১৫.৯.২০২৫) অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
* ফলাফল দেখুন এখানে।