পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, বন্ধ আর্থিক সুবিধা

পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, বন্ধ আর্থিক সুবিধা

পুলিশের সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে তারা এই পদক পেয়েছিলেন।

পদকপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, তিনজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌ পুলিশে সংযুক্ত), রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‍্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

আরও পড়ুন

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এরইমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন, এরকম সাতজন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

টিটি/এএমএ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin