পলাতক আসামি গ্রেপ্তার

পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: রাউজান থানায় অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.আল আমিনকে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

আল আমিন (২৮) নোয়াখালী জেলার কবির হাট থানার উত্তর ল্যামছি এলাকার করিমুল হুদার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অস্ত্র আইনের মামলার এজাহারভুক্ত আসামি মো.আল আমিন নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করার তথ্য পেয়ে শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।  

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin