পলিথিনের ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি 

পলিথিনের ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি 

ঢাকা: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১১ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ মোহাম্মদপুর থানা শাখার আয়োজনে মোহাম্মদপুর লিমিটেড কাঁচাবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা পলিথিনের ক্ষতিকর দিকগুলো জনগণের কাছে তুলে ধরেন এবং পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট অথবা নেটের ব্যাগ ব্যবহারের জন্য উৎসাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক মো. এমরান খান, সদস্য সচিব তাছির আলমগীর, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন, আহ্বায়ক কমিটির সদস্য মো. সিয়াম, মো. সাজ্জাদ, আল-আমিন, মো. নিহাদ, আহাদ, আরাফাত, মো. রনি, আরমান, মো. সালমান, আকাশ, মিরাজ হোসেন, রাহাত, শাকিল আনোয়ারসহ অনেকে।

বসুন্ধরা শুভসংঘ মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক মো. এমরান খান বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও আমরা বছরের পর বছর পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার করে আসছি। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মোহাম্মদপুরের জনগণকে প্লাস্টিক দূষণ ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং টেকসই অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ মোহাম্মদপুর থানা শাখার সদস্য সচিব তাছির আলমগীর বলেন, পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে আইন থাকা সত্ত্বেও ৮০ শতাংশ মানুষ প্রতিদিন পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ব্যবহার করছেন। দেশের প্লাস্টিক ও পলিথিন মূলত মাটি ও নদীতে গিয়ে জমা হয়। এসব সামগ্রী জমে কী ভয়াবহ অবস্থা তৈরি হয়, তার প্রমাণ বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সরকারের পাশাপাশি আমরাও জনসাধারণকে সচেতন করে যাচ্ছি।

সচেতনতা কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রতিজ্ঞা করেন, তারা পলিথিনের ব্যবহার বর্জন করবেন এবং অন্যদেরও এটি বর্জন করতে উদ্বুদ্ধ করবেন।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin