পল্লবীতে চাঁদা না পেয়ে ভাইকে গুলি, বোনকে ছুরিকাঘাত

পল্লবীতে চাঁদা না পেয়ে ভাইকে গুলি, বোনকে ছুরিকাঘাত

রাজধানীর পল্লবীর কালশী আদর্শনগর এলাকায় চাঁদা না পেয়ে ভাইকে গুলি ও বোনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য জানান।

আহতরা হলেন— সুমন মিয়া (৩২) ও লাভলী বেগম (৪৫)। দুজনই কালশী এলাকার বাসিন্দা।

আহত সুমনের স্ত্রী মাহিমা জানান, সুমন একজন সিসিটিভি ক্যামেরা ব্যবসায়ী। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কালশী আদর্শনগর ২২ তলা বিল্ডিংয়ের পেছনে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ শরীফ, কবিরসহ পাঁচ-ছয় জন তার কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে লাভলী বেগমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা লাভলীকে ছুরিকাঘাত করে। সুমন এগিয়ে গিয়ে চোর চোর বলে চিৎকার শুরু করলে তাকে গুলি করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে সুমনের অবস্থা গুরুতর।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin