পোপও ম্যানইউ কোচের কৌশল বদলাতে পারবেন না!

পোপও ম্যানইউ কোচের কৌশল বদলাতে পারবেন না!

২০২৪-২০২৫ মৌসুমও হতাশাজনক অবস্থানে থেকে শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমের শুরুতেও ভালো কিছুর আভাস দিতে পারলো না রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম চার ম্যাচের মাত্র একটি জিতেছে তারা। এতে ক্লাবের ভেতর বিরাজ করছে চরম অস্বস্তি।

সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদ স্টেডিয়ামে পরাজয়ের পর ম্যানইউ শিবিরে অশান্ত এক সপ্তাহ কেটেছে। বৃহস্পতিবার ক্লাবের অন্যতম মালিক স্যার জিম র‍্যাটক্লিফ হেলিকপ্টারে করে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছিলেন। যদিও ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো জরুরি বৈঠক নয়, বরং আগে থেকেই পরিকল্পিত সফর।

এদিকে কোচ রুবেন আমোরিমের কৌশলেরও তীক্ষ্ম সমালোচনা হচ্ছে। প্রতিটি ম্যাচেই ৩-৪-৩-১ ফরমেশনে খেলাচ্ছেন তিনি। কেউ কেউ তাকে এই কৌশল থেকে সরে আসার পরামর্শও দিয়েছেন।

তবে আমোরিম বলেছেন, এই ফরমেশন পরিবর্তন করাতে পোপও (খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতাকে পোপ বলা হয়) তাকে রাজি করাতে পারবেন না।

আমোরিম বলেন, ‘না, না, না। কেউই না। পোপও না… এটা আমার কাজ, আমার দায়িত্ব, আমার জীবন। আমি এটা বদলাব না।’

আমোরিমের যুক্তি হলো, চাপের মুখে সিদ্ধান্ত বদলালে খেলোয়াড়রা কোচের উপর আস্থা হারাবে।

তিনি বলেন, ‘আমি যদি খেলোয়াড় হতাম আর দেখতাম আমার কোচ সারা বিশ্বের চাপের মুখে সিস্টেম বদলাচ্ছে, তাহলে আমি তাকে অন্য চোখে দেখতাম। দলের ওপর সিদ্ধান্তের প্রভাব ভেবে আমি নিজের মতোই কাজ চালিয়ে যাচ্ছি। সময় পেলে হয়তো পরিবর্তন আনবো, কিন্তু সেটা হবে ধাপে ধাপে।’

আজ শনিবার রাতে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। এই ম্যাচের আগে আমোরিম স্বীকার করেন, এখন জয়ের জন্য মরিয়া হওয়া ছাড়া উপায় নেই।

যদিও ক্লাব কর্মকর্তারা তাকে চাকরি বাঁচাতে তিন ম্যাচের আল্টিমেটাম দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে আমোরিম জানেন, চেলসি, ব্রেন্টফোর্ড ও নতুন করে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

প্রিমিয়ার লিগে ৪ ম্যাচের সবগুলোই জয় পাওয়া লিভারপুলই রয়েছে টেবিলের শীর্ষে। অলরেডদের পয়েন্ট ১২। আর ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে ম্যানইউ।

এমএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin