প্রাইম ব্যাংক সম্প্রতি এশিয়ানেট লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা হোটেল ও বিমানের টিকিট বুকিংয়ে কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা আগামী তিন মাসের মধ্যে তাজ হোটেলে এক রাত বিনামূল্যে অবস্থানের বিশেষ সুযোগ পাবেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের সব কার্ডহোল্ডার এখন থেকে তাজ হোটেলে রুম বুকিংয়ে ১০ শতাংশ ডিসকাউন্ট এবং এশিয়ানেট লিমিটেডের মাধ্যমে যেকোনও রুটের বিমান টিকিটে কিনলে ৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এশিয়ানেট লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস সৈয়দ মাজহারুল হক। অনুষ্ঠানে আরও ছিলেন– প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী, ফার ইস্ট স্পিনিং মিলস লিমিটেড ও এশিয়ানেট লিমিটেডের কোম্পানি অ্যাডভাইজর ফাইয়াজ আহমেদ খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।