প্রবাসীদের অধিকার রক্ষায় সুইডেনে এইচআরপিবির সেমিনার

প্রবাসীদের অধিকার রক্ষায় সুইডেনে এইচআরপিবির সেমিনার

বাংলাদেশি প্রবাসীদের অধিকার রক্ষায় সুইডেনের স্টকহোমে এক সেমিনার ও মতবিনিময় সভা হয়েছে।

সম্প্রতি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সুইডেন শাখার উদ্যোগে স্টকহোমের কিস্তা ট্রাফ কনফারেন্স হলে এ সেমিনার ও মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।  

সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী। সভা পরিচালনা করেন ফখরুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিবুল খান।

সভায় প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লঙ্ঘনের বিষয় এবং প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন সুইডেন প্রবাসী মীর মুরতাজ হোসেন, হেলাল উদ্দিন, সালেহ রহমান, আইনুল হক ও এম খুরশের আলম চৌধুরী।

সভায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, হাজার হাজার প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন এবং দেশের জন্য রেমিট্যান্স পাঠান বা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন। কিন্তু ওই প্রবাসীদের দেশ ভ্রমণকালে এয়ারপোর্টসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের হয়রানির শিকার হলেও যথাযথ ও কার্যকরী প্রতিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি দেশে তাদের জমি, সম্পদ, অনেক সময় কিছু কুচক্রি মহল জোর করে বা প্রতারণামূলকভাবে দখল করে নেয়। তা উদ্ধার করতে দীর্ঘ আইনি জটিলতায় প্রবাসীদের পড়তে যায়। যেহেতু তারা স্বল্পকালীন সময় বাংলাদেশে আসেন, কিন্তু আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তাদের মাঝে হতাশা দিন দিন বাড়ছে। এ ধরনের সমস্যা থেকে উত্তোরণের জন্য শিগগিরই প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাই।

ইএস/জেএইচ  

Comments

0 total

Be the first to comment.

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং Banglanews24 | প্রবাসে বাংলাদেশ

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে প্যারিস-লা বোর্জের প্রদর্শনী কেন্দ্রে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুর...

Sep 16, 2025
প্রবাসীদের ঐক্যে নতুন নেতৃত্ব: বিএনডিএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা Banglanews24 | প্রবাসে বাংলাদেশ

প্রবাসীদের ঐক্যে নতুন নেতৃত্ব: বিএনডিএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের (বিএনডিএ) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।  সংগঠনের...

Oct 08, 2025

More from this User

View all posts by admin