প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, স্নাতকে নবম গ্রেডে পদে করুন আবেদন

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, স্নাতকে নবম গ্রেডে পদে করুন আবেদন

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) জনবল নিয়োগে আবেদন চলছে। ‘কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিয়োগ ও চাকরি’ নীতিমালা-২০১৯ অনুযায়ী ৯ম গ্রেডের ১২টি শূন্য পদে এ নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে।

১. কাউন্সিলর কাম ইন্সপেক্টর (সোশ্যাল)

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা ২য় শ্রেণির স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি। তবে Industrial Relations and Labour Studies, Vietimology and Restorative Justice বিষয়ে স্নাতকোত্তর; মানবসম্পদ, কর্মী, শিল্প ব্যবস্থাপনায় ডিপ্লোমা অথবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় বা কোনো শিল্পপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

গ্রেড ও বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

২. কাউন্সিলর কাম ইন্সপেক্টর (এনভায়রনমেন্ট)

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। ভূগোল ও পরিবেশ, রসায়ন, ফলিত রসায়ন, কৃষি রসায়ন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় বা কোনো শিল্পপ্রতিষ্ঠানে বা কোনো শিল্প ইউনিটে সলিড ও লিক্যুইড বর্জ্য পরিবীক্ষণ, শনাক্তকরণ ও ব্যবস্থাপনাকাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

গ্রেড ও বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি

১। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

১। ভ্যাটসহ ২২৩ টাকা

২। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ভ্যাটসহ ৫৬ টাকা।

১। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা।

২। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা।

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin