প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, আইএমএফ এমডির সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, আইএমএফ এমডির সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের সাইডলাইনে আলাদা আলাদা এসব সাক্ষাৎ হয়।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার বিকেলে নিউইয়র্কে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এমইউএম/এসঅইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin