প্রেম করে বিয়ের দেড় মাস পর ডিভোর্স, মাথা ন্যাড়া শেষে দুধ দিয়ে গোসল

প্রেম করে বিয়ের দেড় মাস পর ডিভোর্স, মাথা ন্যাড়া শেষে দুধ দিয়ে গোসল

প্রেম করে বিয়ে। কিন্তু সেই সম্পর্ক টিকলো না বেশি দিন। শেষমেশ ডিভোর্সের পর কষ্টে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। যুবক আহসান হাবিব গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

বিচ্ছেদের পর এমন উদ্ভট 'উৎসব' ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন যুবক আহসান হাবিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। পারিবারিক সম্মতিতে প্রায় দেড় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম দিকে সংসার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন না যেতেই শুরু হয় কলহ।

হাবিবের অভিযোগ, আমি অনেক টাকা খরচ করে বিদেশে গিয়েছিলাম। কিন্তু সেখানে নিজের অসুস্থতার কারণে বেশি দিন থাকতে পারিনি। ফলে সেখান থেকে অনেক টাকা লস খেয়ে চলে এসেছি। যার কারণে আমি আর্থিক অনটনের ভেতর দিয়ে যাচ্ছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে থাকতে চায় না। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সে আমাকে সঙ্গ দিতে চায় না। আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে। যখন আমার কাছে টাকা ছিল তখন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজকে টাকা নেই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই সেই কষ্টে আমি দুধ দিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলাম।

বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে হঠাৎই হাবিব বালতিতে করে দুধ এনে সবার সামনে বসেই গোসল করেন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ, যারা এমন দৃশ্য দেখে অবাক হন।

গোসল শেষে হাবিব বলেন, ‘ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করবো।’

এই ব্যতিক্রমী ঘটনা এখন সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে মনে করছেন আত্মঘোষিত ‘মুক্তির’ উদযাপন, আবার কারও কাছে এটি নিছক নাটক বা আবেগের বহিঃপ্রকাশ।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin