‘পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী'

‘পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী'

চট্টগ্রাম: পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশন বা সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  

সোমবার (২২ সেপ্টেম্বর) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) জামালখান ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান ২০২৫' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে এবং পরিচ্ছন্ন নগর গঠনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাক সুং। তাঁরা নগরের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।

সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।  

অনুষ্ঠানে নগর পরিচ্ছন্নতা বিষয়ে একটি প্রাঞ্জল ধারণাপত্র উপস্থাপন করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ। তিনি বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিচ্ছন্নতা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা সিআইইউ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট ও চেরাগি মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin