পরিচয় মিলেছে নাটোরে বাসের ধাক্কায় নিহত অটোরিকশা যাত্রীদের

পরিচয় মিলেছে নাটোরে বাসের ধাক্কায় নিহত অটোরিকশা যাত্রীদের

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় হতাহত অটোরিকশা যাত্রীদের পরিচয় পাওয়া গেছে।  

সোমবার (০৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বড়াইগ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এমএলএসএস আনসার আলী (৬২), অটোরিকশাচালক জেলার লালপুর উপজেলার ধলা গ্রামের মুনছের প্রামাণিক (৭০) ও একই গ্রামের নওফেল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৬)।

আহতদের মধ্যে আনসার আলীর স্ত্রী রাশিদা বেগম (৫৫), বড় ছেলে রানা আহম্মেদ (৩৮) ও ছোট ছেলে রাসেলকে (২৩) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছে বিপরিতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং নিহত তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তবে তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশগুলো নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি। ** নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আরএ

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin