প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনায় আসকের উদ্বেগ

প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনায় আসকের উদ্বেগ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে—কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে এক পথচারীর চুল ও চুলের জট জোর করে কেটে দিচ্ছেন। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১—প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২—জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ ৩৫—কারও প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। আইন ও সালিশ কেন্দ্র মনে করে, এটি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।

সংস্থাটি দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনও নাগরিক এমন অবমাননা ও বেআইনি আচরণের শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin