প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধার সিদ্ধান্ত

প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধার সিদ্ধান্ত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, কৌশলগত অবস্থানের কারণে মহেশখালীর অপার সম্ভাবনা সার্বজনীনভাবে স্বীকৃত। জাতীয় অগ্রাধিকার হিসেবে এ এলাকার গুরুত্ব বর্তমান ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে শিল্পায়ন, জ্বালানি, গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি গভীর সমুদ্রের মৎস্য আহরণকে উন্নয়নের চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) আগারগাঁওয়ের বিডা ভবনে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আয়োজিত উচ্চপর্যায়ের এক পরামর্শ সভা এ কথা বলেন তিনি। গভীর সমুদ্র মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে মিডা।

মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে সভায় মিডার বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন নির্বাহী সদস্য কমোডর তানজিম ফারুক। এসময় সময়োপযোগী নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন নির্বাহী সদস্য মো. সরোয়ার আলম। সভায় দেশের বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভায় আশিক চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে শিল্পায়ন, জ্বালানি, গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি গভীর সমুদ্রের মৎস্য আহরণকে উন্নয়নের চতুর্থ স্তম্ভ হিসেবে যুক্ত করেছি। মিডা গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এসব উন্নয়ন কার্যক্রমকে সমন্বয় ও গতিশীল করা।

তবে মূলচালিকা শক্তি হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আজকের আলোচনায় প্রথম বিনিয়োগকারীকে বিনিয়োগ সহায়তা এবং সুনীল অর্থনীতির নির্দিষ্ট উপখাতে বিনিয়োগবান্ধব ইকোসিস্টেম তৈরির ওপর গুরুত্ব দিয়েছি।’

সভায় শতভাগ রপ্তানিমুখী সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধা দেওয়াসহ আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো১. নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিনিয়োগকারীদের জন্য লং-লাইনার ও সাপোর্ট ভেসেল অনুমোদন এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণ লাইসেন্স দেওয়া।২. কক্সবাজারের খুরুশকুল এলাকায় গভীর সমুদ্র ট্রলার জেটি স্থাপনের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।৩. শতভাগ রপ্তানিমুখী সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধা দেওয়া।৪. স্ক্যালপ, ভ্যানামি, টুনা ও স্যামনসহ বিভিন্ন সামুদ্রিক পণ্যের আমদানি, প্রক্রিয়াকরণ ও পুনঃরপ্তানির জন্য বিনিয়োগবান্ধব অনুমোদন ব্যবস্থা ও অনলাইন আবেদন পদ্ধতি চালু করা।৫. স্থানীয় বাই-ক্যাচ প্রজাতি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির অনুমতি দেওয়া।৬. উপকূলীয় এলাকায় মেরি কালচার সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ।৭. চিংড়ি ও সামুদ্রিক খাদ্যশিল্পের জন্য বিশেষ প্রণোদনা ও স্বল্প বিদ্যুৎ শুল্ক সুবিধা।৮. অবৈধ, অগোচরভূত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মাছ ধরা প্রতিরোধে সব সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারের নিবন্ধন নিশ্চিত করা।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং কক্সবাজার জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin