পৃথিবীর মতো বায়ুমণ্ডল থাকতে পারে যে গ্রহে

পৃথিবীর মতো বায়ুমণ্ডল থাকতে পারে যে গ্রহে

মহাবিশ্বের নানা প্রান্তে বিজ্ঞানীরা নজর রাখছেন নতুন গ্রহ-নক্ষত্রের অনুসন্ধানে। কখনো কখনো আমাদের সৌরজগতের বাইরে থাকা বিভিন্ন গ্রহ আবিষ্কার করেন তাঁরা। সৌরজগতের বাইরে থাকা বিভিন্ন গ্রহ এক্সোপ্ল্যানেট নামে পরিচিত। সম্প্রতি সৌরজগতের দূরবর্তী এক গ্রহের খোঁজ মিলেছে, যেখানে পৃথিবীর মতো বায়ুমণ্ডল থাকতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান সত্যি হলে প্রথমবারের মতো আমাদের সৌরজগতের বাইরের কোনো গ্রহে পৃথিবীর মতো বায়ুমণ্ডল দেখা যাবে।

জেমস ওয়েবস্পেস টেলিস্কোপের তথ্যমতে, দূরবর্তী সেই গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর মতোই হতে পারে। পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে ট্র্যাপিস্ট ১ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহটি। ট্র্যাপিস্ট সিস্টেমে বেশ কয়েকটি গ্রহ রয়েছে যেখানে জীবনের জন্য উপযুক্ত পরিস্থিতি থাকতে পারে। গ্রহটির বিষয়ে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী নেস্টর এস্পিনোজা জানান, ট্র্যাপিপিস্ট-১ নক্ষত্রকে ভিনগ্রহী বলা যায়। নক্ষত্রটি খুবই ছোট। সেখানে বৃহস্পতির আকারের কমপক্ষে সাতটি পাথুরে গ্রহ প্রদক্ষিণ করছে। এর মধ্যে তিনটি গ্রহ বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। কয়েকটি গ্রহ নক্ষত্রের বেশ কাছে অবস্থিত। সেখানে বায়ুমণ্ডল থাকলে তা তরল পানি ধরে রাখতে পারে।

২০২৩ সালে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে চারটি গ্রহ পর্যবেক্ষণ করা হলেও এখন পর্যন্ত সেগুলোয় কোনো বায়ুমণ্ডল থাকার বিষয় নিশ্চিত করা যায়নি। নতুন গবেষণায় দেখা গেছে যে ট্র্যাপিস্ট-১ই নামের গ্রহে সম্ভবত শুক্র বা মঙ্গল গ্রহের মতো কোনো বায়ুমণ্ডল নেই। এই গ্রহ কার্বন ডাই–অক্সাইডে পূর্ণ। এখানকার বায়ুমণ্ডল নাইট্রোজেনসমৃদ্ধ হতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডল বা শনির বরফের চাঁদ টাইটানের বায়ুমণ্ডলের মতোও হতে পারে গ্রহটি।

ট্র্যাপিস্ট-১ই গ্রহের আকার পৃথিবীর মতো। এটি সূর্যের চারপাশে পৃথিবীর চেয়ে অনেক দ্রুত তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গ্রহবিজ্ঞানের অধ্যাপক সারা সিগার বলেন, বিভিন্ন প্রমাণ বলছে যে গ্রহটির বায়ুমণ্ডল শুক্র ও মঙ্গল গ্রহের মতো নয়। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Comments

0 total

Be the first to comment.

মহাকাশে পাঠানো হলো আইসক্রিম Prothomalo | বিজ্ঞান

মহাকাশে পাঠানো হলো আইসক্রিম

স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা হয়েছে নর্থরপ গ্র...

Sep 15, 2025

More from this User

View all posts by admin