প্রতারণার মামলা: মিলেনিয়াম অ্যাসোসিয়েটসের সিইও রিমান্ডে

প্রতারণার মামলা: মিলেনিয়াম অ্যাসোসিয়েটসের সিইও রিমান্ডে

র‍্যাংগস ইলেকট্রনিকের পণ্য কিনে ৪৭ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ না করে ‘বিশ্বাস ভঙ্গ করায়’ প্রতারণা মামলায় মিলেনিয়াম অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। 

উভয় পক্ষের শুনানি শেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী বাদল দাস, পার্থ প্রতীম বিশ্বাসসহ ৫ জন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ শুক্রবার রাত দেড়টায় রাজধানীর মিরপুর এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি মিলেনিয়াম অ্যাসোসিয়েটস সিইও রফিকুল ইসলাম র‍্যাংগস ইলেকট্রনিকসের কাছ থেকে ৯১ লাখ ৮০ হাজার টাকার ইলেক্ট্রনিক পণ্য কেনার চুক্তি করেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে ১ হাজার পিস সিলিং ফ্যান, ২০০ পিস এসি।

চুক্তিতে বলা হয়, ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ৩০% টাকা, আর বাকী টাকা ২৫ দিনের মধ্যে পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও আসামিরা ৪৭ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করেননি। এ ঘটনায় প্রতারণার অভিযোগে গত ১৭ জুন রফিকুলসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন র‍্যাংগস ইলেক্ট্রনিক লিমিটেডের মার্কেটিং অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ সামিউল আবেদীন রোমেল।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin