প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করায় কাস্টমস উপ-কমিশনারের বিচার শুরু

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করায় কাস্টমস উপ-কমিশনারের বিচার শুরু

প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করার অপরাধের মামলায় খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপ কমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মঙ্গলবার (২৫ নভেম্বর) অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

এ দিন আসামিপক্ষের আইনজীবী মলয় কুমার কুণ্ডু আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মো. মঞ্জুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন, মো.গাফফার হোসেনসহ কয়েকজন আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের আদেশ দেন।

এ সময় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে  ন্যায় বিচার প্রার্থনা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বাদীর সঙ্গে আলী রেজা হায়দারের ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বাদীর সঙ্গে আসামির প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন অতিক্রান্ত হলেও ভরণপোষণ দিত না। ভরণপোষণ চাইলে আলী রেজা হায়দার বাদীর সঙ্গে খারাপ আচরণ শুরু করতো। এমনকি গায়েও হাত তুলতো, অন্যত্র বিয়ে করবে বলে হুমকি দিত এবং যৌতুক দাবি করত। বাদীর অনুমতি ব্যতীত আসামি ২০২৪ সালের ১২ আগস্ট এক নারীকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন। এ অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর আলী রেজা হায়দারের প্রথম স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin