প্রথম সভায় বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা

প্রথম সভায় বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এতে বলা হয়, সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে কমিশনের কার্যপদ্ধতি নির্ধারণ ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

সভায় প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৯ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে কমিশন অংশীজনদের (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, আইন কমিশন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট) সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন কমিশনের সদস্য ড. নাইমা হক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।

সংবিধানের ১১৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(১) অনুসারে অর্থ বিভাগ কর্তৃক গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে কমিশন পুনর্গঠিত হয়।

এফএইচ/ইএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin