প্রথমার্ধে ২ গোল হজম, দ্বিতীয়ার্ধের রূপকথায় ব্রাজিলকে হারাল জাপান

প্রথমার্ধে ২ গোল হজম, দ্বিতীয়ার্ধের রূপকথায় ব্রাজিলকে হারাল জাপান

প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। এরপর সেলেসাওরা হয়তো সহজ জয়ের আশাই করছিল।

টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ স্বাগতিকরা ব্রাজিলিয়ানদের ৩-২ গোলে হারিয়েছে। পাওলো হেনরিক ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর তাকিনো মিনামিনো, কেইটো নাকামুরা ও আয়াসে উয়েদারের গোল জাপানের জয় নিশ্চিত করে।

ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে জাপানকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ৩৬ বছর। ১৯৮৯ সালে যে যাত্রার শুরু হয়েছিল ১-০ গোলের হার দিয়ে, অবশেষে চতুর্দশ ম্যাচে এসে সেই ব্রাজিলকে হারানোর স্বাদ পেল জাপান। এর আগে ১৩ বারের দেখায় জাপানের সেরা সাফল্য ছিল দুটি ড্র।

অথচ কার্লোস আনচেলত্তির অধীনে দুরন্ত ফর্মে থেকে উড়ছিল ব্রাজিল। শেষ ম্যাচেই তারা দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল। এই ম্যাচের শুরুটাও ছিল দুর্দান্ত। ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গুইমারেসের পায়ে সাম্বার পুরোনো ছন্দ ফিরিয়ে এনে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।

প্রথম গোলটি ছিল ব্রাজিলিয়ান ফুটবলের দারুণ এক বিজ্ঞাপন। ২৬ মিনিটে মাঝমাঠে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জাপানের বক্সে দুর্দান্ত এক পাস বাড়ান ব্রুনো গুইমারেস। রক্ষণভাগ থেকে আক্রমণে উঠে আসা পাওলো এনরিকে সেই বল নিখুঁত শটে জালে জড়ান।

এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও জাপানের জালে বল। এবার উদযাপনের মধ্যমণি আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৩২ মিনিটে লুকাস পাকেতার চিপ করে বাড়ানো বলটি হাফ-ভলিতে জাপানের গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান তিনি।

বিস্তারিত আসছে...

 

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin