প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার রোহিত

প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন রোহিত শর্মা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ৭৩ ও অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। 

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নিয়মিতভাবে শীর্ষ দশে থাকা রোহিত এবার পেছনে ফেলেছেন ইব্রাহিম জাদরান ও শুবমান গিলকে। বিশেষ করে শতরানটি ভূমিকা রেখেছে তার রেটিং পয়েন্ট বাড়াতে এবং এক নম্বরে পৌঁছে দিতে। যদিও ভারত সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে। কিন্তু রোহিতের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

রোহিতের পাশাপাশি উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। তিন ম্যাচে সমান তিনটি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩১ ও ৪৪ রানের দুটি মূল্যবান ইনিংস খেলেছেন। তার এই পারফরম্যান্সে বোলারদের তালিকায় ছয় ধাপ উঠে তিনি এখন ৩১তম স্থানে। আর অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ এগিয়ে আছেন অষ্টম স্থানে।

এদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের পর তিন ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড এগিয়েছেন দুই ধাপ। এখন তিনি অষ্টম স্থানে।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin