প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে অভিযুক্তের লাশ মিললো রেল লাইনে

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে অভিযুক্তের লাশ মিললো রেল লাইনে

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক হাফিজুল ইসলামের (২০) লাশ মিলেছে রেল লাইনে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে রেল লাইনের ওপর তার কাটা লাশ পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাফিজুল তার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চাচি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং বাড়ির একটি কক্ষে বন্দি করেন। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে সিলিংয়ের ফাঁক দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় পৌর কাউন্সিলর বরাত আলী, মোন্নাফ কসাই, রবিউলসহ কয়েকজনের মধ্যস্থতায় সালিশ বসে। সালিশে প্রথমে পাঁচ লাখ টাকা জরিমানা ধার্য করা হলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আড়াই লাখ টাকায় নামানো হয়। এ সময় সালিশে উপস্থিত কয়েকজন হাফিজুলকে মারধরও করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালিশকারী বরাত আলীকে মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। অপর সালিশকারী মোন্নাফ কসাই বলেন, আমরা কোনও সালিশ করিনি। এরপর ব্যস্ততা দেখিয়ে তিনি কল কেটে দেন।

পরদিন শুক্রবার সকালে ভাঙ্গুড়ার পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার গুয়াখড়া এলাকায় রেল লাইনের ওপর হাফিজুলের কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেল পুলিশকে বিষয়টি জানায়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার (ওসি) দুলাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি। ঘটনাস্থল আমাদের থানা এলাকার বাইরে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin