প্রতিমা বিসর্জনে রাজধানীতে থাকবে বাড়তি ফোর্স ও গোয়েন্দা: ডিএমপি কমিশনার

প্রতিমা বিসর্জনে রাজধানীতে থাকবে বাড়তি ফোর্স ও গোয়েন্দা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন।

বুধবার (১ অক্টবর) বিকালে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমা বিসর্জন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, যেখানে প্রতিমা বিসর্জন হবে, সেখানে এরইমধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। এখনও পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা নেই।

নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা সাঁতার জানেন না তাদের নৌকায় না ওঠাই ভালো। এছাড়া যারা সাঁতার জানেন, তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। যাতে কোনও বিপদ-আপদ না ঘটে।

ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে ঢাকার পুলিশপ্রধান বলেন, আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখনও পর্যন্ত কোনও জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি, যাতে সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদফতর ও ডিএমপি সদরদফতরে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়।

ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপে মণ্ডপে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন তারা অনেক খুশি। আগামীকালও দিনেও একই পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে, যোগ করেন তিনি।

তিনি বলেন, এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

মণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin