প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গুপ্তসংকেত পরিদপ্তরে চাকরির সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গুপ্তসংকেত পরিদপ্তরে চাকরির সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্তসংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ থেকে ২০তম গ্রেডের ৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এ পরিদপ্তরে।

১। সাইফার সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার পরিচালনায় দক্ষতা; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।

গ্রেড: ১৫

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

২। বাইন্ডার কাম-মেশিন অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বাঁধাইসংক্রান্ত কাজ ও মুদ্রণসংক্রান্ত যন্ত্রপাতি চালনায় অন্যূন ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা; এবং গুপ্তসংকেত পরিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৫–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৩। অফিস সহায়ক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

৪। পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; মোট পদের শতকরা ৮০ ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকিবে; তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাইবে।

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

সকল পদে ১/৯/২০২৫ সালে তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

১। অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে।

২। সকল জেলার প্রার্থিগণ আবেদন করতে পারবেন।

৩। নিয়োগসংক্রান্ত বিষয়ে যেকোনো ধরনের তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোনো কারণ উল্লেখ ব্যতীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

৪। নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

১। ক্রমিক ১-২ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২ টাকা।

২। ক্রমিক ৩-৪ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা।

৩। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও হরিজন প্রার্থীগণ) সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা।

৪। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

*আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin