প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডি পদে চাকরি, নবম গ্রেডে নেবে ২৫ জন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডি পদে চাকরি, নবম গ্রেডে নেবে ২৫ জন

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত ২৫টি সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদের নাম ও বিবরণ

সহকারী পরিচালক (এডি)

পদসংখ্যা: ২৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি; বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড ও বেতন স্কেল: নবম গ্রেড (২২০০০-৫৩০৬০ টাকা)

বয়সসীমা: ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

শর্তাবলি

১। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।

২। এমসিকিউ/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আবেদনের নিয়ম

https://dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১। টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা (পরীক্ষার ফি ২০০ টাকা)।

২। টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা)।

আবেদনের সময়সীমা

১। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা।

২। এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২০ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।

অনলাইনে আবেদনপত্র পূরণ–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি https://dcd.teletalk.com.bd, www.mod.gov.bd ও www.dcd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin