প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে মাঠে থাকবে যুবদল: মোনায়েম মুন্না

প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে মাঠে থাকবে যুবদল: মোনায়েম মুন্না

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে যুবদল। জনগণের কাছে ভোট চাওয়া থেকে শুরু করে ভোট কেন্দ্রে ফলাফল পর্যন্ত যেসব কর্মসূচি আছে তার সবই করবে যুবদল। ইতোমধ্যে সংগঠনটি মাঠে কাজ শুরু করেছে।’

বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় সম্পর্কে শনিবার (২২ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনে সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘প্রতিটি প্রার্থীকে জয়লাভ করাতে ভোটের মাঠে যে ধরনের কর্মসূচি এবং আমাদের যা দায়িত্ব রয়েছে তার সবই করবে যুবদল নেতাকর্মীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে সর্বশেষ ভোটকেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেসব কর্মকাণ্ড আছে সেসব কাজে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক প্রার্থীকে জয়ী করতে আমাদের যে সাংগঠনিক দায়িত্ব রয়েছে তা সবাই পালন করবে।’

মনোনয়ন পাওয়া-না পাওয়া নিয়ে দলীয় বিরোধ সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি বড় দল। মনোনয়ন বঞ্চিত হওয়ায় কেউ মনঃক্ষুণ্ণ হলেও তা এখন অনেকাংশেই কমে গেছে। আশা করি, এ মাসের মধ্যেই এ সংক্রান্ত যে সমস্যা আছে তা ঠিক হয়ে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin