খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কেডিএ স্কুল অ্যান্ড কলেজে ৩টি বিষয়ে প্রভাষকসহ চার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
১। প্রভাষক (পদার্থবিজ্ঞান)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ। সমগ্র শিক্ষাজীবনে ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে
২। প্রভাষক (ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ। সমগ্র শিক্ষাজীবনে ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে
৩। প্রভাষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির অনার্স বা সমমানের সিজিপিএ। সমগ্র শিক্ষাজীবনে ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে
৪। অফিস সহকারী কাম-হিসাব সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ। এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমানসহ ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। সমগ্র শিক্ষাজীবনে ১টির বেশি ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে
সব পদের ক্ষেত্রে বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
১। আগ্রহী প্রার্থীদের খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট এর নোটিশ বোর্ড হতে আবেদনপত্র ডাউনলোড করে হাতে লিখে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং আবেদন সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রাদি (যদি থাকে) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
২। আবেদন ফি ব্যাংক ড্রাফট করতে হবে এবং কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
১। প্রভাষক পদের জন্য ৫০০ টাকা।
২। অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদের জন্য ৩০০ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২৫