প্রযোজককে চুমু খেলেই হাজার রুপি...

প্রযোজককে চুমু খেলেই হাজার রুপি...

বলিউড অভিনেতা সাইফ আলী খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী প্রযোজকের কাছ থেকে সাপ্তাহিক এক হাজার রুপি পারিশ্রমিক পেতেন। তবে শর্ত ছিল—প্রতিবার টাকা নেওয়ার সময় তাঁকে প্রযোজকের গালে চুমু খেতে হবে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘আমাকে বলা হয়েছিল, টাকা দেওয়ার সময় গালে ১০ বার চুমু খেতে হবে। সেই শর্তেই সপ্তাহে এক হাজার রুপি দেওয়া হতো।’ তবে সেই প্রযোজক কে তা, অবশ্য প্রকাশ করেননি অভিনেতা।

১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সাইফের। তবে প্রথম দিকে তাঁকে বেশির ভাগ ছবিতেই দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে দেখা যেত। তাঁর মা শর্মিলা ঠাকুর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী হলেও সাইফের মতে, শুরুটা মোটেও সহজ ছিল না।

সাইফ বলেন, ‘অনেকে মনে করেন, আমি ভাগ্যবান। কিন্তু তখন শহরের সেরা ছবিগুলো আমিই পাচ্ছিলাম, এমনটা নয়। আমাদের পরিবারে বড় নায়কের মতো আচরণ করার পরিবেশ ছিল না। বরং শেখানো হয়েছিল চুপচাপ থাকতে, নিজেকে আড়াল করে রাখতে।’

চলতি বছরের জানুয়ারিতে গভীর রাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে ছুরিকাহত হন সাইফ আলী খান। ওই ঘটনায় তাঁর শরীরে ছয়টি আঘাত লাগে, যার একটি গলায়। দ্রুত লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁকে বাঁচানো হয়। একই সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে সাইফ বলেন, ‘আমি ভাগ্যবান। অর্থ নয়, ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় প্রাপ্তি।’

সাইফকে সবশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এ। সামনে তিনি প্রিয়দর্শনের পরিচালনায় ‘হৈওয়ান’ ছবিতে আবারও অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধবেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin