পর্যটন দিবস উদযাপন করলো বাংলাদেশ বিমান

পর্যটন দিবস উদযাপন করলো বাংলাদেশ বিমান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালন করা হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন থেকে এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় র‍্যালির আয়োজন করা হয়।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিটি আগারগাঁও পর্যটন ভবন সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ বিমানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয় এবং দায়িত্বশীল পর্যটন খাত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin