পটিয়ার মেধাবী শিক্ষার্থী সানজিদার পাশে বসুন্ধরা শুভসংঘ

পটিয়ার মেধাবী শিক্ষার্থী সানজিদার পাশে বসুন্ধরা শুভসংঘ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার পথে অর্থনৈতিক বাধা দূর করে তাদের এগিয়ে যেতে উৎসাহিত করার একটি মানবিক প্রয়াস।

সহায়তা পাওয়া শিক্ষার্থী সানজিদা আকতার বর্তমানে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। সে পটিয়ার জিরি গ্রামের বাসিন্দা এবং আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

সানজিদার বাবা নুরুল করিম একজন পরিশ্রমী মানুষ হলেও সীমিত আয়ের কারণে মেয়ের শিক্ষার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। এই পরিস্থিতিতে সানজিদার পড়ালেখা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক তখনই বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখা তার পাশে দাঁড়িয়ে শিক্ষা চালিয়ে যেতে সহায়তা প্রদান করে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সানজিদার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ এখন শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার এক প্রতীক। দেশের বিভিন্ন প্রান্তে মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের যেভাবে সহায়তা করছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড।

এই ধরনের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজের জন্যই একটি ইতিবাচক বার্তা দেয়। বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস. এম. এ. জুয়েল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, কোনো মেধাবী শিক্ষার্থী যেন শুধু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে। আমরা দেশের বিভিন্ন এলাকায় এমন শিক্ষার্থীদের খুঁজে বের করে পাশে দাঁড়াচ্ছি। শিক্ষা, পরিবেশ, সমাজসেবা ও মানবিকতার নানা ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘ দেশের সর্বত্র কাজ করে চলেছে। ’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শুভসংঘের সদস্য আবুল হোসাইন, রুপেস মুৎসুদ্দি, মো. সোলাইমান, পারভেজ, সাইমন ও হোসাইন তানবির। তারা সবাই এই মানবিক উদ্যোগকে আরো বিস্তৃত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সানজিদা বলেন, ‘আমি খুব খুশি। বসুন্ধরা শুভসংঘের এই সহায়তা পেয়ে আমি আবার আশাবাদী হয়েছি। আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, যেন আমি অন্যদের পড়াশোনায় সাহায্য করতে পারি। ’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু সহায়তা দিচ্ছে না, বরং তরুণ সমাজের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ করছে। সংগঠনের প্রতিটি সদস্য স্বেচ্ছাসেবার চেতনায় সমাজে আলোর বাতিঘর হয়ে উঠছে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin