পটিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

পটিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

চট্টগ্রাম: পটিয়ায় যাত্রীবাহী পূরবী পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের নামে পিকআপ চালক নিহত হয়েছেন।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার কমলমুন্সির হাটের ভাইয়ের দিঘি পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদেরের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানিয়েছে পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামমুখী পূরবী বাসটি ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, পূরবী পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পটিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin