পত্নীতলায় ট্রাক্টরচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

পত্নীতলায় ট্রাক্টরচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলার রামজীবনপুর এলাকায় ট্রাক্টর চাপায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে নজিপুর-গগণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর নজিপুর ইউপি চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা যায়, নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ ধরতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে রামজীবনপুর এলাকায় এলে ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin