পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে এক শিশু ও র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিহতরা হ‌লেন র‍্যাব সদস্য এএসআই আ. আ‌লিম এবং র‍্যাব সদস্য প্রসেন‌জিতের ২বছরের সন্তান প্রিয়ম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার র‍্যাব-৮ এর কয়েকজন সদস্য মিনিবাসে করে পরিবার নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলো। পথিমধ্যে ফতুল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। পরে আহত শিশু প্রিয়মকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পরে আজ দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এসআই আব্দুল আলিম মারা যান।

পুলিশ জানায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin