পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৭১১

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৭১১

রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সারা দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদরদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, বৃহস্পতিবার সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৪ জন এবং অন্যান্য অপরাধে ৫২৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদরদফতর।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin