পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই, আটক ২

পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই, আটক ২

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ ২ জন আহত হয়েছেন। পরে ছিনিয়ে নেয়া আসামিসহ তিনজনকে আটক করে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালায় লিটনের আত্মীয়-স্বজনেরা। আহত হন বকশিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল।

রাতেই অতিরিক্ত পুলিশ এসে পুনরায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে। ভোরে লিটন মিয়াকেও আটক করা হয়।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin